পঞ্চায়েত নির্বাচনের পার্থী হওয়াকে কেন্দ্র করে প্রকাশ্যে সংঘর্ষে জড়াল তৃনমূলের দুই গোষ্ঠী। শুক্রবার রাতে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বোগ্রাম এলাকায়। এবারে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আক্রান্ত হলেন খোদ ১৩ নম্বর কমলাবাড়ি অঞ্চলের তৃনমুলের উপপ্রধান ও তার স্বামী। অভিযোগ, এদিন রাতে হঠাৎ করে গ্রামের মানুষজন পটকা ফাটার শব্দ শুনতে পান। ছুটে এসে দেখতে পান প্রায় পঞ্চাশজন দুষ্কৃতি এসে স্থানীয় অঞ্চল প্রধানের বাড়িতে হামলা চালায়। ঘটনায় আহত হন অঞ্চল উপ প্রধানের স্বামী দীপক বর্মন সহ পরিবারের বেশ কয়েকজন। যদিও গ্রামবাসীদের ছুটে আস্তে দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতিরা। ঘটনার খবর পেয়ে ছুটে আসে কর্নজোড়া ফাঁড়ি থেকে বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনায় তৃনমূলের গোষ্ঠীদন্দ্ব আবার প্রকাশ্যে এলো বলে মনে করছে বিভিন্ন রাজনৈতিক মহল।
তবে উপপ্রধান অধিকা বর্মন অভিযোগ করে বলেন, তৃনমূলের থেকে টিকিট না পেয়ে তার স্বামী দীপক বর্মন নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা করেছেন। এরপর থেকে প্রায়ই তৃনমূলের একাংশের কাছ থেকে তাকে হুমকির মুখে পরতে হয়। শুক্রবার রাতে তৃনমূলের কিছু দুঃস্কৃতি বাইক নিয়ে বাড়িতে এসে তার দোকানে ভাঙচূড় চালায় ও এলোপাথারি গুলি করতে থাকে বলে অভিযোগ। তাঁর স্বামী দীপক বর্মনকে মারধোর করার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। ঘটনায় তিনি গুরুতর আহত হন।
এলাকাবাসিরা অভিযোগ করে জানান, প্রার্থীর টিকিট নেওয়াকে কেন্দ্র করে গুলি চলছে। তারা ভোটের দিন কিভাবে ভোট দিতে যাবে। তাদের প্রান হাতিও হতে পারে। তাই তারা আতঙ্কের মধ্যে আছে। এমন ঘটনা এর আগে তারা কোন দিনও দেখেননি। প্রশাসনের উচিত কড়া ভাবে পদক্ষেপ নেওয়া।